পুরো ব্যবহার গাইড

কিবোর্ড চালু করা থেকে শুরু করে ভয়েস টাইপিং, API key, AI দিয়ে লেখা সুন্দর করা আর মিটিং মোড — ধাপে ধাপে, আসল স্ক্রিনশট দিয়ে।

১শুরু করুন — ৩ ধাপে চালু

অ্যাপ ইনস্টল করে খুললেই প্রথম পাতায় "শুরু করুন" তালিকা দেখাবে। তিনটা ধাপ শেষ হলে সবুজ "সব প্রস্তুত" দেখাবে।

০. ইনস্টল

ওয়েবসাইট থেকে APK নামিয়ে খুলুন। Android "অজানা উৎস থেকে ইনস্টল" অনুমতি চাইলে একবার দিন — অ্যাপটা এখন সরাসরি আমাদের সাইট থেকে দেওয়া হচ্ছে, Play Store থেকে নয়।

ধাপগুলো

  1. কিবোর্ড চালু করুন — চাপলে Android-এর কিবোর্ড তালিকা খুলবে। সেখানে BD Keyboard Pro-এর সুইচ অন করুন।
  2. কিবোর্ড সিলেক্ট করুন — একটা ছোট তালিকা আসবে, BD Keyboard Pro বেছে নিন।
  3. মাইক্রোফোন পারমিশন — ভয়েস টাইপিং আর মিটিং মোডের জন্য। "While using the app" দিন।
শুরু করুন তালিকা
প্রথম পাতা — ৩টা ধাপ
কিবোর্ড চালু
ধাপ ১: সুইচ অন করুন
কিবোর্ড সিলেক্ট
ধাপ ২: BD Keyboard Pro বাছুন
মাইক পারমিশন
ধাপ ৩: মাইক অনুমতি
Android সতর্কবার্তা দেখালে ভয় পাবেন নাযেকোনো কিবোর্ড চালু করলেই (Gboard সহ) Android বলে "এটা আপনার টাইপ করা লেখা দেখতে পারে"। BD Keyboard Pro আপনার টাইপ করা লেখা কোথাও পাঠায় না।

২বাংলা টাইপ করা

চার রকম বাংলা লেআউট আছে — যেটায় অভ্যস্ত সেটাই ব্যবহার করুন। স্পেসবারের পাশের 🌐 বাটনে চাপ দিয়ে বদলান।

লেআউটকীভাবে লিখবেন
ফোনেটিক (অভ্রর মতো)ইংরেজি অক্ষরে উচ্চারণ লিখুন: ami → আমি, bangla → বাংলা। উপরের বারে সাজেশন আসে, স্পেস চাপলে প্রথমটা বসে।
জাতীয়বাংলাদেশের জাতীয় লেআউট — সরাসরি বাংলা অক্ষর।
বর্ণমালাঅক্ষর বর্ণমালার ক্রমে সাজানো (অ আ ক খ…) — ব্যঞ্জনের পর স্বরবর্ণ চাপলে নিজে থেকে কার বসে: ক + আ → কা। সেটিংস → ভাষা ও লেআউট থেকে চালু করুন।
ক্লাসিকি ে ৈ আগে আর রেফ পরে টাইপ করার পুরনো অভ্যাস থাকলে। সেটিংস → ভাষা ও লেআউট থেকে চালু করুন।
Englishসাধারণ ইংরেজি কিবোর্ড।
  • বড় ফোনে কিবোর্ডের উপরে সংখ্যার সারি চালু রাখা যায় (সেটিংস → টাইপিং পছন্দ → সংখ্যার সারি)
  • ৩০,০০০+ শব্দের অভিধান থেকে সাজেশন — বানান ভুল হলেও কাছের শব্দ দেখায় (korte → করতে)
  • আপনার লেখা থেকে শেখে, পরের শব্দও আগে থেকে বলে দেয়
  • নিজে শেখা: যে শব্দ দুবার লিখবেন (English, Banglish বা বাংলা), পরের বার প্রথম দুই অক্ষর লিখলেই সাজেশনে আসবে — al → alhamdulillah / আলহামদুলিল্লাহ। কোনো শব্দের বানান আপনি নিজের মতো দুবার বাছলে পরের বার সেটাই আগে আসে
  • ৬০০০+ Banglish শব্দ আগে থেকেই আছে — তিন অক্ষর লিখলেই পুরো শব্দ: jokh → jokhon, somp → somporke, alh → alhamdulillah
  • শেখা সবকিছু শুধু আপনার ফোনে থাকে; Incognito-তে বা পাসওয়ার্ডের ঘরে কিছু শেখে না; সেটিংস থেকে "শেখা শব্দ মুছুন" দিয়ে সব মোছা যায়
  • অ্যাপের "ফোনেটিক গাইড"-এ কোন অক্ষরে কোন বাংলা হয় দেখে লাইভ চেষ্টা করতে পারেন

যুক্তাক্ষর ও দীর্ঘ ই-কার — সহজে

  • যেভাবে উচ্চারণ করেন সেভাবেই লিখুন, যুক্তাক্ষর নিজেই আসে: shikkha → শিক্ষা, biggan → বিজ্ঞান, juddho → যুদ্ধ, kosto → কষ্ট, chhatro → ছাত্র
  • ঙ্ক / ঞ্জ: onko → অঙ্ক, shonka → শঙ্কা, khonjon → খঞ্জন, ponchash → পঞ্চাশ
  • য-ফলা: দুবার অক্ষর দিন — bakko → বাক্য, onnay → অন্যায়; আর boddo → বড্ড, chotto → ছোট্ট
  • দীর্ঘ ই-কার (ী): ee, ii বা বড় হাতের I — nodee / nodii / nodI → নদী। শুধু nodi লিখলেও সাজেশনে নদী আসে
  • অন্য কোনো বানান একবার বেছে নিলে কিবোর্ড মনে রাখে, পরের বার সেটাই আগে আসে

গ্লাইড টাইপিং — আঙুল টেনে শব্দ

  • শব্দের প্রথম অক্ষরে আঙুল রাখুন, না তুলে বাকি অক্ষরগুলোর উপর দিয়ে টানুন, শেষ অক্ষরে তুলুন — পেছনে রঙিন রেখা দেখাবে
  • English: h-e-l-o → hello · ফোনেটিক বাংলা: a-m-i → আমি, k-e-m-o-n → কেমন (Banglish শব্দ আর আপনার শেখা শব্দ চেনে)
  • ভুল শব্দ এলে উপরের সাজেশনে আরও বিকল্প থাকে — চাপলেই বদলায়; পরের শব্দ টানলে মাঝে নিজেই স্পেস বসে
  • সেটিংস → টাইপিং পছন্দ → গ্লাইড টাইপিং থেকে বন্ধ করা যায়। জাতীয় আর ক্লাসিক লেআউটে গ্লাইড নেই

টেনে মুছুন

  • ⌫ চেপে ধরে আঙুল বাঁদিকে টানুন — উপরে দেখাবে "⌫ ৩টা শব্দ মুছবে"; ছাড়লে মোছে
  • একদম বাঁদিকের কিনারায় নিলে "সব মুছবে" — কার্সরের আগের সব লেখা
  • মত বদলালে আঙুল আবার ডানে ফিরিয়ে ছাড়ুন — কিছুই মুছবে না

চেপে ধরলে চিহ্ন

  • প্রতিটা অক্ষরের কোণে ছোট একটা চিহ্ন থাকে — অক্ষরটা চেপে ধরলে সেই চিহ্ন আর তার কাছাকাছি চিহ্নগুলো আসে
  • মাঝের সারি: a @ · s # · d ৳ ($ € £) · f _ · g & · h - (– —) · j + (= × ÷) · k ( · l )
  • নিচের সারি: z * (• ★ ✓) · x " (“ ”) · c ' · v : · b ; · n ! · m ?
  • উপরের সারি চেপে ধরলে সংখ্যা (বাংলায় ১ ২ ৩, English-এ 1 2 3)

নির্ভুল টাইপিং ও অটো-কারেকশন

  • আঙুল প্রথমে যে বাটনে পড়ে, সেটাই লেখা হয় — চাপার সময় আঙুল একটু সরে গেলেও পাশের অক্ষর আসে না
  • English বানানের সাজেশন পাশাপাশি বাটনের ভুল বোঝে: tge → the, becuase → because
  • সেটিংস → টাইপিং পছন্দ → বাংলা অটো-কারেকশন আর English অটো-কারেকশন — আলাদা দুটো সুইচ, দুটোই ডিফল্টে বন্ধ। চালু করলে ভুল বানান নিজে থেকেই ঠিক হয়ে যায়
  • সুইচ বন্ধ থাকলেও ঠিক বানানটা সাজেশনে দেখায় — চাপলেই বসে
  • দ্রুত টাইপেও শুধু প্রথম অক্ষর বড় হাতের হয় — দ্বিতীয় অক্ষর ভুল করে বড় হয় না (HEllo হবে না)
  • লেখার মাঝখানে কার্সর রেখে ⌫ বা নতুন লেখা দিলে সেখানেই কাজ হয় — কার্সর আর শেষে লাফ দেয় না
  • মেসেজ, পোস্ট বা নোটের ঘরে ↵ Enter চাপলে নতুন লাইন হয় — প্যারাগ্রাফ বানাতে পারবেন (পাঠাতে অ্যাপের Send বাটন)
ফোনেটিক সাজেশন
ami লিখলে "আমি" সাজেশন

নম্বর-প্যাড

ফোন নম্বর, দাম বা OTP লেখার জন্য বড় বড় কি-এর আলাদা নম্বর-প্যাড — ফোনের ডায়ালারের মতো পরিষ্কার সাজানো, হিসাবের চিহ্নের ভিড় নেই।

  • সারি: 1 2 3 ⌫ / 4 5 6 , / 7 8 9 ↵ / ABC 0 . ␣
  • 0 থাকে মাঝখানে, 8-এর ঠিক নিচে — ফোনের ডায়ালারের মতো; পাশে ABC, ডানে ␣ স্পেস
  • কমা চেপে ধরলে - / ( ) # *, . চেপে ধরলে ৳ $ % :
  • 0 চেপে ধরলে + (যেমন +880)
  • নিজেই খোলে — যেকোনো নম্বর বা ফোন নম্বরের ঘরে চাপলে
  • অন্য জায়গায় খুলতে: ?১২৩ চাপুন, তারপর ১২৩
  • বাংলা অঙ্ক চালু থাকলে ১২৩, লম্বা চাপে 123 (নম্বরের ঘরে সবসময় 123)
  • ABC (বাংলায় কখগ) চাপলে আবার অক্ষরের কিবোর্ডে ফেরে — আর লেখার মাঝে নম্বর/চিহ্ন দিয়ে ↵ Enter চাপলেও নিজে থেকেই অক্ষরে ফিরে আসে

৩কিবোর্ডের টুলবার

কিছু টাইপ না করলে কিবোর্ডের উপরে এই বাটনগুলো থাকে। ডান কোণে 🎤 মাইক।

✨ AI সহকারী — অনুবাদ, বানান ঠিক, সুন্দর করে লেখা
😊 ইমোজি — 🔍 চেপে বাংলা, Banglish বা English-এ খুঁজুন (hasi, love, ফুল…)। ইমোজি বাছলেই বসে যায় আর কিবোর্ড অক্ষরে ফিরে আসে। লেখার সময়ও সাজেশনের ডানে মানানসই ইমোজি আসে: valo → 👍
📋 ক্লিপবোর্ড — কপি করা সব লেখা, পিন করে রাখা যায়
👥 মিটিং — মিটিং মোড শুরু/থামান (আগে জিজ্ঞেস করে)
🎨 থিম — এক ট্যাপে থিম বদলান
▦ আরও — এডিটিং, এক হাতে টাইপ, Incognito, সেটিংস
⚙️ সেটিংস — অ্যাপের সেটিংস খোলে
? গাইড — এই গাইডটা খোলে। নতুন আপডেট এলে এর পাশে লাল "আপডেট" জ্বলে-নেভে
🎤 ভয়েস টাইপিং — ইন্টারনেট না থাকলে লুকিয়ে যায়
টুলবার
টুলবার — ডানে ? আর 🎤
আরও প্যানেল
"আরও" প্যানেল

"আরও" প্যানেলে

  • এডিটিং — কার্সর সরানো, সিলেক্ট, কাট-কপি-পেস্ট
  • এক হাতে — বড় ফোনে কিবোর্ড এক পাশে ছোট হয়
  • Incognito — চালু থাকলে কিবোর্ড কিছুই মনে রাখে না
  • মিটিং — মিটিং মোড শুরু/থামান (অধ্যায় ৮)
  • সেটিংস আর লুকান
নতুন আপডেট এলে টুলবারে ? এর পাশে লাল "আপডেট" ব্যাজ জ্বলে-নেভে — চাপলে অ্যাপ খুলে আপডেট দেখাবে।

৪ভয়েস টাইপিং

🎤 চাপুন, বাংলায় (বা English-এ) বলুন। আপনি ✓ না চাপা পর্যন্ত একটানা শুনতে থাকে — মাঝে থামলেও বন্ধ হয় না।

ভয়েস প্যানেলে যা আছে

  • বাঁয়ে লাল ● টাইমার — কত মিনিট বলছেন
  • ডানে ভাষা — চাপলে বদলায়: কিবোর্ড অনুযায়ী (ডিফল্ট) / বাংলা / English / Auto
  • কিবোর্ড অনুযায়ী: বাংলা কিবোর্ডে বললে বাংলা অক্ষরে লেখা, English কিবোর্ডে বললে English লেখা — ইংরেজিতে বললে ইংরেজি বসবে
  • ✕ বাতিল · প্রিভিউ · অনুবাদ · ✓ লেখা বসাও

লম্বা কথা নিজে থেকে প্রায় ৬ লাইন পরপর প্যারাগ্রাফে ভাগ হয়, মাঝে একটা - দাগ দিয়ে সেকশনের মতো। সেটিংস → ভয়েস টাইপিং থেকে এটা বন্ধ করা যায়।

ভয়েস চলার সময় স্ক্রিন বন্ধ হবে নাফোন নিজে লক হয়ে ভয়েস হারিয়ে যাবে না। নিজে Power বাটনে লক করলেও Gemini/OpenAI-তে বলা লেখা হারায় না — ফোন খুললে বসে যায়।
ভয়েস প্যানেল
শুনছে — টাইমার, প্রিভিউ, অনুবাদ

কোন ইঞ্জিন বেছে নেবেন?

ইঞ্জিনখরচkey লাগে?কেমন
Googleফ্রিনা, key ছাড়াইবলার সাথে সাথে লেখা হয়। শুরু করার জন্য ভালো। বাংলায় মাঝে মাঝে ভুল।
Google Geminiফ্রি (সীমা আছে)হ্যাঁ, ফ্রি keyখুব ভালো বাংলা, যতিচিহ্নসহ। মডেল: gemini-3.8-flash (সেরা) বা gemini-3.5-flash-lite (আরও দ্রুত)। বেশিরভাগের জন্য সেরা।
OpenAIপেইড (খুব কম)হ্যাঁসবচেয়ে নির্ভুল বাংলা। যারা প্রচুর লেখেন বা মিটিং রেকর্ড করেন।
Google ফ্রি ভয়েস কিছু ফোনে কাজ নাও করতে পারেGoogle ফ্রি ভয়েস ফোনের নিজের Google সার্ভিসের উপর নির্ভর করে। কিছু ফোনে — যেমন কিছু চীনা ভার্সন, যেগুলোতে Google সার্ভিস (Play Services) থাকে না — এটা চালু হলেও "নীরব" থেকে যায় বা ত্রুটি দেখায়। এমন হলে সেটিংস → ভয়েস থেকে Gemini (ফ্রি key) বা OpenAI বেছে নিন — এগুলো Google সার্ভিসের উপর নির্ভর করে না, তাই প্রায় সব ফোনেই চলে। আপনার অঞ্চলে Google বা OpenAI ব্লক থাকলে (যেমন চীনে) VPN চালু রাখুন, তাহলে key দিয়ে ভয়েস ও AI কাজ করবে।

৫API key — কেন, কোথায়, কীভাবে

API key হলো একটা গোপন পাসওয়ার্ডের মতো লেখা, যেটা দিয়ে অ্যাপ আপনার নিজের Google Gemini বা OpenAI অ্যাকাউন্ট ব্যবহার করে ভয়েসকে লেখায় আর AI কাজ করায়।

কেন লাগে?

Google Gemini key (ফ্রি) — ২ মিনিটে

  1. ব্রাউজারে যান: aistudio.google.com/apikey
  2. আপনার Google (Gmail) অ্যাকাউন্ট দিয়ে Sign in করুন। কার্ড লাগে না।
  3. প্রথমবার শর্তাবলি (Terms) দেখাবে — পড়ে সম্মতি দিন।
  4. Create API key চাপুন।
  5. যে key দেখাবে (সাধারণত AIza দিয়ে শুরু) সেটা Copy করুন।
  6. BD Keyboard Pro অ্যাপ → ভয়েস টাইপিং → Google Gemini (ফ্রি key) বাছুন → key পেস্ট করে সেভ, তারপর টেস্ট চাপুন। "✅ সংযোগ ঠিক আছে" দেখালে কাজ শেষ।
  7. একই key দিয়ে ✨ AI সহকারী আর মিটিং মোড-ও চলে — আলাদা কিছু লাগবে না।
Gemini-এর ফ্রি ব্যবহারের একটা সীমা আছে — সাধারণ ব্যবহারে যথেষ্ট। Google সময়ে সময়ে সীমা বদলায়; সর্বশেষ সীমা দেখুন aistudio.google.com/rate-limit-এ। সীমা শেষ হলে "লিমিট শেষ (429)" দেখায়, কিছুক্ষণ পর আবার চলে।
Mac-এMac কিবোর্ডেও একই Gemini key চলে। সেটিংস → "ভয়েস সেটিংস…" খুলে Gemini (ডিফল্ট) বা OpenAI বাছুন, key দিন। ভয়েস শুরু করতে fn (🌐) ৩ সেকেন্ড চেপে ধরুন বা ⌥Space।

OpenAI key (পেইড, সবচেয়ে নির্ভুল)

  1. platform.openai.com/api-keys-এ যান, লগইন করুন।
  2. Settings → Billing থেকে ক্রেডিট যোগ করুন (শুরুতে $5-ই অনেক দিন চলে)। ক্রেডিট ছাড়া key কাজ করে না।
  3. Create new secret key চাপুন, sk- দিয়ে শুরু হওয়া key কপি করুন।
  4. অ্যাপ → ভয়েস টাইপিং → OpenAI বাছুন → key পেস্ট → সেভ → টেস্ট।
কাজআনুমানিক খরচ (OpenAI)
ভয়েস → লেখা (gpt-4o-transcribe)মিনিটে প্রায় $0.006 — ১ ঘণ্টা ≈ $0.36
AI রিরাইট / অনুবাদ (gpt-5.4-mini)একবারে এক টাকারও অনেক কম

দাম OpenAI বদলাতে পারে — সর্বশেষ দাম openai.com/api/pricing-এ দেখুন। খরচ সরাসরি আপনার OpenAI অ্যাকাউন্ট থেকে কাটে, আমরা কিছু নিই না।

key নিরাপদ রাখুনkey কাউকে দেবেন না, কোথাও পোস্ট করবেন না — এটা দিয়ে অন্যরা আপনার অ্যাকাউন্টে খরচ করতে পারে। অ্যাপে key ফোনের ভেতরে এনক্রিপ্ট করে রাখা হয়। ভুলে কোথাও দিয়ে ফেললে Gemini key aistudio.google.com/apikey থেকে, OpenAI key OpenAI সাইট থেকে মুছে নতুন বানান।

৬ভয়েস প্রিভিউ, AI রিরাইট ও অনুবাদ

বলা শেষে সরাসরি ✓ না চেপে প্রিভিউ বা অনুবাদ চাপুন — কিবোর্ড বড় হয়ে লেখাটা দেখাবে, ফিল্ডে কিছু বসার আগেই।

প্রিভিউ

  1. বলুন, তারপর প্রিভিউ চাপুন।
  2. লেখা দেখে পছন্দ না হলে নিচের বাটন: সুন্দর করে লেখো, ছোট করো, ফর্মাল, বন্ধুসুলভ, প্যারাগ্রাফ, বানান ঠিক, English।
  3. আবার লেখো — একই কাজ আবার করে নতুন রূপ দেয়। যতবার খুশি।
  4. উপরের ‹ › দিয়ে মূল লেখা আর সব সংস্করণ মিলিয়ে দেখুন।
  5. পছন্দেরটায় এটাই বসাও। বাতিল চাপলে কিছুই বসে না।

প্রিভিউর লেখা নিজে ঠিক করুন

  1. প্রিভিউর লেখায় (বা এডিট) চাপ দিন।
  2. কিবোর্ড দিয়েই টাইপ করুন — ফোনেটিক, ক্লাসিক বা English, যেটা চালু আছে। লেখার যেখানে চাপবেন, কার্সার সেখানে যাবে।
  3. শেষ হলে হয়েছে চাপুন।
  4. তারপর চাইলে AI দিয়ে আবার লেখান, নয়তো সরাসরি এটাই বসাও।

অনুবাদ

অনুবাদ চাপলে উপরে একটা বার আসে — কোন ভাষায় বলেছেন সেটা চিনে নেয় (যেমন বাংলা →), পাশে ভাষার তালিকা: English, हिन्दी, العربية, اردو, Español, 中文। বাংলায় বললে নিজে থেকে English করে দেয়, অন্য ভাষা এক ট্যাপে।

প্রিভিউ-রিরাইট আর অনুবাদে AI লাগে — Gemini (ফ্রি) বা OpenAI key দিন।
👁 AI সংস্করণ ১‹ ২/২ ›
শরীরটা একটু খারাপ, তাই আগামীকাল অফিসে আসতে পারছি না। জরুরি কিছু হলে ফোনে জানাবেন।
🔄 আবার লেখো✨ সুন্দর করে লেখোছোট করোফর্মালEnglish
✕ বাতিল✓ এটাই বসাও

৭AI সহকারী

টুলবারের ✨ চাপুন। লেখা সিলেক্ট করা থাকলে শুধু সেটুকুর উপর, না থাকলে পুরো লেখার উপর কাজ করে।

AI প্যানেল
কিবোর্ডের AI প্যানেল
  • বানান ঠিক, বাংলায় অনুবাদ, English এ অনুবাদ
  • Banglish → বাংলা — "ami kal jabo" → আমি কাল যাব
  • ফর্মাল, বন্ধুসুলভ, ছোট করো, প্যারাগ্রাফ, ইমোজি যোগ, সুন্দর করে লেখো
  • ANSI ↔ ইউনিকোড — ইন্টারনেট বা key ছাড়াই

ফল দেখে "পুরোটা বদলান" (সিলেক্ট থাকলে "বদলে দিন"), "যোগ করুন" (কার্সরে বসায়) বা কপি — যেটা দরকার।

সেটিংস → AI সহকারী থেকে সার্ভিস বাছুন: অটো (Gemini key থাকলে Gemini, না হলে OpenAI), Gemini বা OpenAI। ভয়েসে যে Gemini key দিয়েছেন, সেটাই এখানে চলে।

৮মিটিং মোড

মিটিং, ক্লাস বা সাক্ষাৎকারে ফোন পকেটে রেখে দিন — স্ক্রিন বন্ধ থাকলেও পুরো আলোচনা রেকর্ড হয় আর সাথে সাথে লেখা তৈরি হয়। পরে AI দিয়ে সারাংশ আর সুন্দর রিপোর্ট।

মিটিং শুরু
অ্যাপ → মিটিং মোড
রেকর্ড চলছে
রেকর্ড চলছে
কিবোর্ডে মিটিং
কিবোর্ডেও লাল "● মিটিং" দেখায়

কীভাবে

  1. অ্যাপের হোম → মিটিং মোড, অথবা কিবোর্ডের টুলবারে 👥 মিটিং বাটন।
  2. একটা ঘর আসবে — শিরোনাম, কোথায়, কারা আছেন লিখুন (ঐচ্ছিক, তারিখ নিজেই বসে), ভাষা বাছুন (বাংলা / English), Gemini বা OpenAI বাছুন, তারপর শুরু করুন। ভুলে চাপ পড়লে কিছুই শুরু হয় না।
  3. নোটিফিকেশন বারে "মিটিং রেকর্ড হচ্ছে" আর সময় দেখাবে। এখন স্ক্রিন বন্ধ করে ফোন রেখে দিন।
  4. প্রতি ৩ মিনিটের অংশ সাথে সাথে লেখায় রূপান্তর হয় — তাই ২ ঘণ্টার মিটিংও চলে।
  5. শেষে মিটিং শেষ চাপুন (বা নোটিফিকেশনের "থামান") — "শেষ করবেন?" জিজ্ঞেস করবে, তাই হঠাৎ বন্ধ হয় না।

মিটিং শেষে যা করতে পারবেন

বাটনকী করে
মূল লেখা৩ মিনিট করে ভাগ করা পুরো আলোচনা। প্রতিটা অংশের পাশে ▶ চাপলে সেই অংশের অডিও শোনা যায়।
সংশোধিতAI বানান, যতিচিহ্ন আর শুনতে ভুল হওয়া শব্দ ঠিক করে — কিছু বাদ দেয় না।
সুন্দর করেগুছিয়ে পড়ার মতো লেখা, অপ্রয়োজনীয় কথা বাদ।
সারাংশমূল আলোচনা, সিদ্ধান্ত, করণীয় (কে, কী, কবে), খোলা প্রশ্ন।
Englishপুরো আলোচনার ইংরেজি অনুবাদ।
রিপোর্টচার্ট, করণীয়ের টেবিল, সময়রেখাসহ সুন্দর রিপোর্ট — আমাদের ওয়েবসাইটে একটা গোপন লিংকে তৈরি হয়, ব্রাউজারে খোলে। লিংক যে কাউকে পাঠানো যায়, ব্রাউজার থেকে প্রিন্ট করে PDF-ও বানানো যায়। নতুন করে বানাতে "রিপোর্ট খুলুন" বাটন একটু চেপে ধরে রাখুন।

লেখা নিজে ঠিক করুন

প্রতিটা AI ফলাফল "🔄 আবার তৈরি" দিয়ে নতুন করে বানানো যায়। মিটিংয়ের নাম, স্থান, অংশগ্রহণকারী বদলানো, কপি আর মুছে ফেলাও যায়। বাংলা মিটিংয়ের সব AI ফলাফল বাংলাতেই আসে।

শেয়ার লিংক

মিটিংয়ের পাতায় শেয়ার বাটন চাপুন — যে লেখা দেখছেন (মূল, সংশোধিত, সুন্দর করে, সারাংশ) বা চার্টসহ রিপোর্টের একটা গোপন লিংক তৈরি হবে। লিংক WhatsApp, Messenger বা ইমেইলে পাঠান — যিনি খুলবেন তিনি সুন্দর একটা পাতায় পুরো লেখা দেখবেন, উপরে আপনার নাম ও ছবি। লিংক ছাড়া কেউ এটা খুঁজে পায় না।

আমার প্রোফাইল (অ্যাপের হোম → আমার প্রোফাইল): নাম, পদবি/প্রতিষ্ঠান আর ছবি দিন — শেয়ার করা পাতায় এগুলো দেখাবে। প্রোফাইল ফোনেই থাকে, শুধু শেয়ার করলে সাথে যায়।

অডিও আর লেখা কোথায় থাকে?শুধু আপনার ফোনে। লেখায় রূপান্তরের জন্য অডিও কেবল আপনার নিজের Gemini/OpenAI অ্যাকাউন্টে যায়। ১ ঘণ্টার অডিও প্রায় ২০ MB জায়গা নেয়।
Xiaomi, Oppo, Vivo, Realme ফোনেএসব ফোন ব্যাটারি বাঁচাতে ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করে দিতে পারে। Settings → Apps → BD Keyboard Pro → Battery → No restrictions / Unrestricted করে দিন। প্রথমবার মিটিং শুরু করলে নোটিফিকেশন অনুমতিও দিন।

৯আরও যা আছে

অ্যাপের হোমে সেটিংস তালিকায় সবকিছু আছে — নিচে কোনটা কোথায় আর কী করে।

টাইপিং পছন্দ (সেটিংস → টাইপিং পছন্দ)

💡 সাজেশন, পরের শব্দ অনুমান, নতুন শব্দ শেখা — আলাদা করে চালু/বন্ধ
✓ বাংলা ও English অটো-কারেকশন — স্পেসে বানান ঠিক; ভুল হলে সাথে সাথে ⌫ চাপলে আগেরটা ফিরে আসে
১২৩ সংখ্যার সারি — অক্ষরের উপরে সবসময় ১২৩; বাংলা সংখ্যা (১২৩)-ও চালু করা যায়
Aa অটো বড় হাতের অক্ষর, ডাবল-স্পেসে দাঁড়ি, কি চাপলে বড় পপআপ

থিম ও চেহারা (সেটিংস → থিম ও চেহারা)

🎨 ৯টা রেডিমেড থিম — লাল-সবুজ, AMOLED কালো, আরও
🖼️ নিজের ছবি দিয়ে থিম — "ছবি গাঢ় করুন" দিয়ে লেখা পরিষ্কার রাখুন
🎯 নিজের রং — পটভূমি, কি, লেখা, অ্যাকসেন্ট আলাদা করে বাছুন
🌗 অ্যাপের চেহারা সিস্টেম/লাইট/ডার্ক • কিবোর্ডের উচ্চতা ও কি-এর বর্ডারও বদলান

কাজের টুল ও গোপনীয়তা

📋 ক্লিপবোর্ড — কপি করা লেখা কিবোর্ডের 📋 প্যানেলে জমা থাকে, দরকারিগুলো পিন করুন। পাসওয়ার্ড জমা হয় না। (সেটিংস → ক্লিপবোর্ড)
⚡ শর্টকাট — ছোট কোড লিখলেই বড় লেখা: addr → পুরো ঠিকানা; নিজের পছন্দমতো বানান। (সেটিংস → শর্টকাট)
🔁 ANSI কনভার্টার — ইউনিকোড ↔ পুরনো ফন্টের (ANSI) লেখা, অফলাইনে। (সেটিংস → ANSI কনভার্টার)
💾 ব্যাকআপ ও রিস্টোর — সব সেটিংস ও শেখা শব্দ এক ফাইলে; নতুন ফোনে রিস্টোর করুন। (সেটিংস → ব্যাকআপ)
👤 আমার প্রোফাইল — নাম ও ছবি; শেয়ার করা লেখা আর মিটিং রিপোর্টের উপরে দেখাবে। (সেটিংস → আমার প্রোফাইল)
🔄 অটো আপডেট — নতুন ভার্সন এলে অ্যাপ খুললেই নিজে থেকে আপডেট বক্স আসে, এক ট্যাপে ইনস্টল
🕶️ Incognito ও এক হাতে টাইপ — কিবোর্ডের "আরও" প্যানেল থেকে (অধ্যায় ৩)
💬 মতামত দিন — সমস্যা বা আইডিয়া জানান, উত্তর অ্যাপেই পাবেন
থিম
থিম ও চেহারা

১০লাইসেন্স ও Pro

কিবোর্ড, সব লেআউট আর টাইপিং-সুবিধা ফ্রি-তেই চলে। কিছু উন্নত ফিচার Pro-তে খোলে।

ফ্রি-তে যা পাবেন

  • চার রকম বাংলা কিবোর্ড + English, সাজেশন, বাংলিশ শব্দ, নিজে-শেখা
  • থিম, ক্লিপবোর্ড, শর্টকাট, ANSI কনভার্টার, ব্যাকআপ
  • Google-এর ফ্রি ভয়েস টাইপিং (ইন্টারনেট থাকলে)

Pro-তে যা খোলে

  • AI ভয়েস (Gemini/OpenAI) — একটানা লম্বা, বেশি নির্ভুল বাংলা
  • AI সহকারী — লেখা সুন্দর/ফর্মাল করা, অনুবাদ, বানান ঠিক
  • মিটিং মোড — স্ক্রিন বন্ধেও রেকর্ড, লেখা ও সারাংশ

কেনা ও চালু করা

  1. একবার কিনুন, আজীবন ব্যবহার — মাসিক ফি নেই, সব আপডেট ফ্রি।
  2. bKash-এ পে করুন — সাথে সাথে লাইসেন্স কোড আর ডাউনলোড লিংক পাবেন।
  3. অ্যাপে সেটিংস → Pro লাইসেন্স-এ কোডটা বসিয়ে চালু করুন।
২টি ডিভাইসে চলে। নতুন ফোনে লাগালে সবচেয়ে কম-ব্যবহৃত পুরোনো ডিভাইসটা নিজে থেকে সরে যায় — ফোন বদলালেও আটকে যাবেন না।

১১সমস্যা ও সমাধান

🎤 মাইক বাটন দেখা যাচ্ছে না

ইন্টারনেট না থাকলে মাইক লুকিয়ে যায়। নেট চালু করলে ফিরে আসবে।

"API key ভুল" বা 401 দেখাচ্ছে

key কপি করার সময় কিছু বাদ পড়েছে বা বাড়তি স্পেস ঢুকেছে। আবার কপি করে পেস্ট করুন, সেভ, তারপর টেস্ট। OpenAI-তে Billing-এ ক্রেডিট আছে কিনা দেখুন।

"লিমিট শেষ" বা 429

Gemini-এর ফ্রি সীমা শেষ বা OpenAI-তে ক্রেডিট নেই। কিছুক্ষণ পর চেষ্টা করুন, বা অন্য ইঞ্জিন বাছুন।

"মাইক্রোফোন পারমিশন দরকার"

অ্যাপ খুলে হোম পেজের "মাইক্রোফোন পারমিশন" চাপুন। বারবার না দিলে Android আর জিজ্ঞেস করে না — তখন Settings → Apps → BD Keyboard Pro → Permissions → Microphone → Allow।

Google ভয়েসে বাংলা আসে না

Google app → Settings → Voice → Languages থেকে বাংলা যোগ করুন। অথবা Google Gemini (ফ্রি key) বাছুন — বাংলায় অনেক নির্ভুল।

ফোনের নিচে কিবোর্ডের শেষ সারি বা পাতার নিচটা ঢাকা পড়ে

নতুন Android ফোনে নেভিগেশন বারের নিচে ঢাকা পড়ার সমস্যা ঠিক করা হয়েছে। অ্যাপ সর্বশেষ ভার্সনে আপডেট করুন।

কিবোর্ড হঠাৎ বদলে গেছে

অ্যাপের "কিবোর্ড বদলান" বা নিচের ⌨ আইকন থেকে আবার BD Keyboard Pro বাছুন।

মিটিংয়ের কিছু অংশ "লেখা হয়নি"

নেট বা key সমস্যায় হতে পারে। অডিও ফোনে আছে — মিটিং খুলে "আবার চেষ্টা" চাপুন।

মিটিং মাঝপথে থেমে গেছে

ফোনের ব্যাটারি সেভার অ্যাপটা বন্ধ করেছে। অধ্যায় ৮-এর নির্দেশমতো Battery → No restrictions করুন।

এখানে উত্তর না পেলে অ্যাপের সাহায্য → মতামত দিন থেকে লিখুন — উত্তর অ্যাপেই পাবেন।